টাঙ্গুয়ার হাওরের ইসিএ ঘোষিত নির্দিষ্ট এলাকায় ইঞ্জিনচালিত নৌযান নিষিদ্ধ: সুনামগঞ্জ ডিসি
সুনামগঞ্জ করেসপনডেন্ট
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৩:৪১ পিএম
সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওর ভ্রমণে পর্যটকদের জন্য কোন নিষেধাজ্ঞা নেই। পরিবেশ নিরাপত্তায় ইকোলজিকালি ক্রিটিকেল এরিয়ায় (ইসিএ) ইঞ্জিনচালিত নৌযান নিষিদ্ধ বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।
সোমবার (৩ আগস্ট) দুপুরে যমুনা টেলিভিশনের সাথে আলাপকালে তিনি এসব তথ্য জানান।
হাওরের দীর্ঘমেয়াদী নিরাপত্তায় ইসিএ ঘোষিত এরিয়ায় ইঞ্জিনচালিত নৌযান প্রবেশ ছাড়া হাওর ভ্রমণের আহ্বান জানান জেলা প্রশাসক।
এদিকে, হাউজবোট অওনার্স এসোসিয়েশন জানায়, প্রয়োজনীয় নিয়ম মেনে হাউজবোট পরিচালনা করা হচ্ছে। প্রশাসনের নতুন বিজ্ঞপ্তিতে পর্যটনবান্ধব উল্লেখ করে তা মানতে প্রতিশ্রুতি ও পর্যটকদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান এসোসিয়েশনটির।
এর আগে, রোববার (২ আগস্ট) ১১ শর্তযুক্ত বিজ্ঞপ্তিতে ইসিএ ঘোষিত এলাকায় সকল হাউজবোট, উচ্চস্বরে গান বাজনা, ওয়ান টাইম প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা ও হাউজবোট নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছিল।
/এএন