রাঙ্গামাটির লংগদুতে অগ্নিকাণ্ডে একটি বসতঘর ও ৩টি ফার্নিচারের দোকান পুড়ে গেছে। সোমবার (৩ আগস্ট) ভোরে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ভোরে মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া এলাকায় একটি ফার্নিচারের দোকানে আগুনের সূত্রপাত হয়। পরে, দ্রুতই তা আশেপাশে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয়দের সহযোগিতায় যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ভুক্তভোগীদের দাবি, অগ্নিকাণ্ডে তাদের প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
এদিকে, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।
/এএন