অস্ত্র ও হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ১০ দিনের রিমান্ডে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০১:৫৯ পিএম
চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র মামলায় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনসহ পাঁচ আসামিকে ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (২ আগস্ট) সকালে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৩ এর বিচারক মোতাসিম বিল্লাহ শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে, এ দুটি মামলায় তার বিরুদ্ধে ৭ দিন করে ১৪ দিনের রিমান্ডের আবেদন করেছিল পুলিশ। পরে, হাটহাজারী থানায় দায়ের হওয়া আরেকটি চাঁদাবাজি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। জুডিশিয়াল ম্যাজিট্রেট ২য় আদালতের বিচারক লোকমান হাকিম এই আদেশ দেন।
উল্লেখ্য, চট্টগ্রাম মহানগর ও জেলা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গত বৃহস্পতিবার (৩০ জুলাই) যশোরে ৩ সহযোগীসহ গ্রেফতার হয়। হত্যা, চাঁদাবাজি সহ ডজনেরও বেশি মামলা আছে তার বিরুদ্ধে। অপরাধ জগতে তার পরিচিতি দুবাইয়ে থাকা সাজ্জাদের সেকেন্ড ইন কমান্ড হিসেবে।
/এএন