ঠাকুরগাঁওয়ে নেপালের সহায়তায় চক্ষু শিবির: পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধির আশা ফখরুলের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০১:৩১ পিএম
বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশ ও নেপালের জনগণের মধ্যে পারস্পরিক সম্প্রীতির পরিবেশ বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নেপালের সহায়তায় রোববার (২ আগস্ট) দুপুরে ঠাকুরগাঁও ডায়বেটিক সমিতি আয়োজিত ঠাকুরগাঁও চক্ষু সেবা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, এই অঞ্চলের যারা দরিদ্র মানুষ রয়েছেন, তারা ঢাকায় গিয়ে চোখের চিকিৎসা করতে পারে না। এ ধরনের আয়োজন অবশ্যই প্রশংসার দাবিদার। ধীরে ধীরে এমন আয়োজন সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হবে।
/এমএন