×
Logo

সারাদেশ

কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যকটের মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৬:৩৯ পিএম

কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যকটের মৃত্যু

কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে সমুদ্রে পড়ে এক পর্যকটের মৃত্যু হয়েছে। শনিবার (১ আগস্ট) কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের দরিয়ানগর সৈকতে এ ঘটনা ঘটে। 

নিহত সৌভিক রায় খুলনা সদরের বানিয়াখামার এলাকার শেখর রায়ের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ৯ বন্ধু মিলে কক্সবাজারে বেড়াতে যান সৌভিক রায়। পরে দরিয়ানগর এলাকায় প্যারাসেইলিং করার সময় তিনি হঠাৎ সমুদ্রে ছিটকে পড়ে যান। পরে পানিতে ডুবে গেলে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, ঘটনার পর থেকে প্যারাসেলিং কর্তৃপক্ষের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানা যায়।

কক্সবাজার পর্যটন সেলের ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান সায়েম জানান, ঘটনায় প্যারাসেলিং কর্তৃপক্ষের অবহেলা থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

/এএন

Logo