গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটে ২ জন এবং ময়মনসিংহে এক শিশুর মৃত্যু হয়েছে।
এ নিয়ে সিলেটে এখন পর্যন্ত হাম ও উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১৩ জনে। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৭ জন।
এছাড়া, বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৮৬ জন। এদিকে, ময়মনসিংহ, চট্টগ্রাম ও খুলনার বিভিন্ন হাসপাতালেও হাম আক্রান্ত রোগীদের ভিড় রয়েছে।
/এএন