×
Logo

সারাদেশ

পটুয়াখালীতে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ

পটুয়াখালী করেসপনডেন্ট

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৭:৪৩ এএম

পটুয়াখালীতে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ

পটুয়াখালীর বাউফল প্রেস ক্লাবের সামনে স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনের দুই বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর অনুসারীদের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় বাউফল প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, নাজিরপুর-তাঁতেরকাঠি ইউপি চেয়ারম্যান প্রার্থী ও বিএনপি নেতা ফরিদ তালুকদার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করেন।

একই দলের সমর্থনে প্রার্থী হলেও ফরিদ তালুকদার এককভাবে এই সভার আয়োজন করায় অপর চেয়ারম্যান প্রার্থী ও পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ পলাশ ঘটনাস্থলে এসে তীব্র প্রতিবাদ জানান।

এ নিয়ে দু’জনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে একপর্যায়ে তা দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারিতে রূপ নেয়। এ সময় দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের অন্তত তিনজন আহত হন। আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরবর্তীতে তাদের মধ্যে একজনের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

স্থানীয় পুলিশ প্রশাসন জানিয়েছে, সংঘর্ষে জড়িয়ে পড়া দুই প্রার্থীর দলীয় পরিচয় এক এবং তারা উভয়েই বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ কে এম ফারুক আহমেদ তালুকদারের অনুসারী হিসেবে পরিচিত। 

/এএ 

Logo