এনসিপি নতুন বন্দোবস্তের কথা বলে ভণ্ডবস্তের রাজনীতি শুরু করেছে: রাশেদ খাঁন
ঝিনাইদহ করেসপনডেন্ট
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৩:৩১ পিএম
গণ-অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক পট পরিবর্তনের পর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশে নতুন বন্দোবস্তের রাজনীতির কথা বললেও তারা মূলত নতুন ভণ্ডবস্তের রাজনীতি শুরু করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সরকারী বিভিন্ন দফতরের কর্মকর্তা ও সুধিজনদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এনসিপি ও জামায়াতে ইসলামীর রাজনীতির সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, 'এনসিপি বাংলাদেশে নতুন বন্দোবস্তের রাজনীতির কথা বলে নতুন ভণ্ডবস্তের রাজনীতি শুরু করেছে। এনসিপিকে বলবো, গঠনমুলক রাজনীতি করেন। এনসিপির রাজনীতি এখন জামায়াতের পরামর্শে পরিচালিত হচ্ছে ।'
এসময় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ায় আওয়ামী লীগের রাজনীতি শেষ হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, আওয়ামী লীগের রাজনীতি দিল্লিতে দাফন হয়ে গেছে। তারা আর রাজনীতিতে ফিরতে পারবে, অণ্য দিকে দেখা যায় যে, এটা আমি বিশ্বাস করি না।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদ সহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা রাজনৈতিক নেতাকর্মী, সুধিজনরা উপস্থিত ছিলেন।
/এমএইচআর