×
Logo

সারাদেশ

লক্ষ্মীপুরে মাটির নিচ থেকে ৩টি মর্টার শেল উদ্ধার

স্টাফ করেসপনডেন্ট, লক্ষীপুর

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৬:১৯ পিএম

লক্ষ্মীপুরে মাটির নিচ থেকে ৩টি মর্টার শেল উদ্ধার

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় পাইপ লাইন স্থাপনের কাজে মাটি খুঁড়তে গিয়ে যুদ্ধে ব্যবহৃত ৩ টি মর্টার শেল (রকেট সাদৃশ্য) উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ জুলাই) দুপুরে আ স ম আব্দুর রব সরকারি কলেজের নিরাপত্তা দেওয়ালের পূর্বপাশ থেকে এসব মর্টার শেল উদ্ধার করা হয়। 

মর্টারশেলগুলো থানা পুলিশের হেফাজতে রয়েছে। 

স্থানীয়রা জানান, কয়েকজন শ্রমিক আ স ম আব্দুর রব কলেজের পূর্ব পাশে পানির লাইন স্থাপনের কাজ করছিলেন। এসময় মাটি খুঁড়তেই রকেট সাদৃশ্য বস্তুগুলোর দেখা মেলে। একপর্যায়ে সেগুলো পুনরায় মাটিতে পুঁতে রাখা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাল টেপ দিয়ে চিহ্নিত করে তা নিরাপদে সরিয়ে নেয়।   

এ বিষয়ে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, তিনটি রকেট সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। বস্তুগুলো জেলা পুলিশের নির্দেশনায় থানায় নিরাপদে রাখা হয়েছে। এ ঘটনায় বোম ডিসপোজাল ইউনিট আসার কথা রয়েছে। 

/এসআর 

 

Logo