×
Logo

জাতীয়

পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৫:১৩ পিএম

পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

ঢাকায় হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বুধবার (২৯ জুলাই) বিকেল ৪টায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক করেন তিনি।

বৈঠক শেষে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে আন্তরিক পরিবেশে সব বিষয়ে অত্যন্ত আন্তরিক বৈঠক হয়েছে। আমি খুবই আনন্দিত। ইতিহাস-সংস্কৃতির পাশাপাশি দুই দেশ অভিন্ন স্বপ্নও লালন করে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক করেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের জন্য আমরা আন্তরিকভাবে অপেক্ষা করছি। আশাবাদী, দ্রুতই এ সফর হবে।

প্রসঙ্গত, গত ১২ জুন বেনাপোল স্থলবন্দর হয়ে সড়কপথে ঢাকায় আসেন ভারত সরকারের মন্ত্রী পদমর্যাদার এই হাইকমিশনার। ২৫ জুন রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করে আনুষ্ঠানিক কূটনৈতিক জীবন শুরু করেন ভারতের কেন্দ্রীয় সরকারের সাবেক এই মন্ত্রী।

/এসআইএন


Logo