রংপুর মহানগরীতে পুলিশের বিশেষ অভিযান, মাদকসহ গ্রেফতার ৩০
রংপুর ব্যুরো
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০১:১২ পিএম
রংপুর মহানগরীতে ২ ঘন্টায় পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন ধরনের মাদকসহ ৩০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৯ জুলাই) সকাল দশটায় পুলিশের কোতোয়ালি এবং তাজহাট থানার তিনটি দল পৃথকভাবে অভিযান পরিচালনা করে।
মহানগর উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) মাহফুজুর রহমান বলেন, মাদক চুরি সহ বিভিন্ন অপরাধ দমনে এই অভিযান শুরু হয়েছে। এরমধ্যে কোতোয়ালি থানা পুলিশ ৬ গ্রাম হিরোইন সহ ১১ জন মাদককারবারি ও চোরকে গ্রেফতার করে।
অন্যদিকে হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে তাজহাট থানা পুলিশ মেডিকেল সিন্ডিকেটের দালাল ও মাদক কারবারি সহ সাতজনকে গ্রেফতার করে।
অন্যান্য থানা এলাকা থেকে বাকি ১২ জনকে গ্রেফতার করা হয়। নগরীর ছয়টি থানাতেই এই অভিযান অব্যাহত থাকার কথা জানিয়েছে পুলিশ।
/এসআর