মেহেরপুরে এনসিপির পথসভায় শেখ হাসিনার উদ্দেশে হাসনাত আব্দুল্লাহ
'পালিয়ে যাব না বলে যে পালিয়ে যায়, সে আসি আসি বলে কখনও আসবে না'
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৮:১৯ এএম
বাংলাদেশ নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সংগঠনক (দক্ষিণ) হাসনাত আব্দুল্লাহ (এমপি) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেছেন, 'পালিয়ে যাব না বলে যে পালিয়ে যায়, সে আসি আসি বলে কখনও আসবে না। ওখান থেকে আসার কথা বলে নেতাকর্মীদেরকে বের করবে আর তারা গণপিটুনি খাবে।'
সোমবার (২৭ জুলাই) রাতে মেহেরপুরের গাংনী বাস স্ট্যান্ডে এনসিপির জুলাই পথসভায় বক্তব্যে তিনি এ কথা বলেন।
পথসভায় বক্তব্যে তিনি শিক্ষামন্ত্রীরও সমালোচনা করেন। তাকে ‘সাইকো’ আখ্যা দিয়ে হাসনাত বলেন, সংসদে ক্ষমা চাওয়ার পরও শিক্ষকদের বদলি করে প্রতিশোধ নেওয়া হয়েছে। মন্ত্রণালয় ও প্রশাসনের ব্যর্থতার দায় নিরীহ শিক্ষকদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
সালাহউদ্দিন আহমেদকে উদ্দেশ্য করে তিনি বলেন, তার সম্পদ কমেনি। আগের চাইতে ২৫ গুন সম্পদ বৃদ্ধি পেয়েছে। ওনার ছেলে ব্যাংকের ডিরেক্টর পর্যন্ত ছিল।
এরপর প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, সরকারি দ্বায়িত্ব সঠিকভাবে পালন করলে সব ধরনের সহযোগিতা করা হবে কিন্তু কোন রাজতৈনিক দলের সেবা দাশে পরিণত হলে, তাদের ৫ আগষ্টের কথা মনে করিয়ে দেন তিনি। পরবর্তী বাংলাদেশ গড়তে চাঁদাবাজী বন্ধ করার কথাও তিনি বলেন।
উল্লেখ্য, পথসভায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আকতার হোসেন এমপি, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ এমপি, জাতীয় নারী শক্তির সদস্য সচিব ড. মাহমুদা মিতু এমপি, নুসরাত তাবাসসুম এমপি, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মেহেরপুর জেলা প্রধান সমন্বয়কারী অ্যাড. সাকিল আহমাদ প্রমুখ।
সন্ধ্যা সাড়ে ৭টায় চুয়াডাঙ্গার পদযাত্রা শেষে মেহেরপুরের গাংনীতে পৌছায় এনসিপির গাড়ীবহর। পুলিশের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দেন তারা।
/এআই