×
Logo

সারাদেশ

ঝিনাইদহে বাবার ইজিবাইকের চাকায় প্রাণ গেল শিশুর

ঝিনাইদহ করেসপনডেন্ট

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৮:৫৮ পিএম

ঝিনাইদহে বাবার ইজিবাইকের চাকায় প্রাণ গেল শিশুর

ঝিনাইদহে খেলতে গিয়ে বাবার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে তানহা নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ জুলাই) বিকেল ৫টার দিকে হরিণাকুন্ডু উপজেলার নিত্যানন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু তানহা ওই গ্রামের ইজিবাইকচালক মিরাজ হোসেনের মেয়ে।

স্থানীয় ও নিহতের স্বজনরা জানায়, বিকেলে বাড়ির উঠানে রাখা বাবার ইজিবাইকে বসে বন্ধুদের সাথে খেলা করছিল তানহা। অসাবধানতাবশত গাড়িতে থাকা চাবি ঘোরালে ইজিবাইকটি পেছনের দিকে চলতে শুরু করে। এ সময় ইজিবাইক থেকে নেমে দৌড় দিলে চাকার নিচে পিষ্ট হয় তানহা।

বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু তানহাকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার ফারিহা জানান, শিশু তানহাকে তারা মৃত অবস্থায় পেয়েছেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার রায় বলেন, দুর্ঘটনার বিষয়টি জেনেছি। এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।

/এএম

Logo