×
Logo

সারাদেশ

দুর্নীতি-অনিয়মের দায়ে মোড়েলগঞ্জের স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামালকে বরখাস্ত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৭:৩৭ পিএম

দুর্নীতি-অনিয়মের দায়ে মোড়েলগঞ্জের স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামালকে বরখাস্ত

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতিকে সাময়িক বরখাস্ত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

এই চিকিৎসকের বিরুদ্ধে দুর্নীতি, অব্যবস্থাপনা, হাসপাতালের শৌচাগারে মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়াসহ নানা অনিয়মের অভিযোগ আনা হয়েছে।

এর আগে, গত শনিবার (২৫ জুলাই) ডা. কামাল হোসেন মুফতির নানা অনিয়ম নিয়ে সংবাদ প্রচার করে যমুনা টেলিভিশন। একই দিনে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে নানা অনিয়ম পান স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। পরে ডা. কামাল হোসেন মুফতির ব্যক্তিগত ক্লিনিকও সিলগালা করে দেয় স্বাস্থ্য বিভাগ।

স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ফেরাতে কোনও অনিয়ম মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

/এমএন

Logo