×
Logo

সারাদেশ

খাগড়াছড়িতে বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০২:০৪ পিএম

খাগড়াছড়িতে বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়িতে ভারতীয় সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে ৪টি দেশি-বিদেশি পিস্তল, ১৪ রাউন্ড গুলি এবং অন্যান্য জিনিসপত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি-২৩ যামিনীপাড়া ব্যাটালিয়ন।

বিষয়টি নিশ্চিত করে ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. খালিদ ইবনে হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৭ জুলাই) রাত ৩ টার দিকে ২ নং তবলছড়ি ইউনিয়নের সিংহপাড়া গ্রামের ভারতীয় সীমান্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে বিজিবির টহল দল সশস্ত্র চোরাকারবারীদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। 

তিনি আরও বলেন, ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় এলজি, ১৪ রাউন্ড গুলি, ১ হাজার ৬০০ ভারতীয় রুপি এবং অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল জব্দ করে বিওপি’তে নিয়ে আসার সময় চোরাকারবারীরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পরে বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়লে চোরাকারবারীরা পালিয়ে যায়। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। 

ইতোমধ্যে ব‍্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ অনুপ্রবেশসহ অস্ত্র-গোলাবারুদ ও মাদক পাচারের সম্ভাব্য রুট সনাক্ত করে পর্যবেক্ষণ ও কঠোর নজরদারি নিশ্চিত করা হচ্ছে বলে জানান ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. খালিদ ইবনে হোসেন।  

/এসআর 

Logo