×
Logo

সারাদেশ

গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপনডেন্ট, গোপালগঞ্জ

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০১:৫৩ পিএম

গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দির শ্বশুরবাড়ি এলাকা থেকে বি. এম মাহমুদুল ইসলাম (৩৮) নামে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) শ্বশুর বাড়ির অদূরে একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ নিহতের স্ত্রী ও শ্বশুরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

মাহমুদুল গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা গ্রামের হায়দার আলী ভূঁইয়ার ছেলে। তিনি ৬ এপিবিএন মলছড়ি, খাগড়াছড়িতে এস.আই (সশস্ত্র) পদে কর্মরত ছিলেন। 

সোমবার শশুর বাড়ির অদূরের একটি পুকুরে মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে সকাল সাড়ে ৮টার দিকে পুকুর থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়। 

এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

/এসআর 

Logo