খুলনা-মোংলা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষকের মৃত্যু
মোংলা করেসপনডেন্ট
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০১:২৯ পিএম
খুলনা-মোংলা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় হাফেজ ইবারাত আলী (৫০) নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি বাগেরহাটের রামপাল উপজেলার ইসলামাবাদ এলাকার বাসিন্দা।
সোমবার (২৭ জুলাই) সকালে বাগেরহাটের রামপাল এলাকায় খুলনা-মোংলা মহাসড়কের ভাগা বাস স্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে ।
প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা-মোংলা মহাসড়কের ভাগা বাসস্ট্যান্ডে একটি মটরসাইকেল ভ্যানগাড়িকে ওভার টেকিংয়ের চেষ্টা করে। এ সময় খুলনাগামী একটা যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী মাদ্রাসা শিক্ষক হাফেজ ইবারত আলী সড়কের উপর পড়ে গেলে বাসের চাকায় পিষ্ট হন। এত ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে ফায়ার সার্ভিস এসে তার মরদেহ উদ্ধার করে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করেছে হাইওয়ে পুলিশ।
/এসআর