×
Logo

সারাদেশ

রাজবাড়ীতে চতুর্মুখী সংঘর্ষে দুজন নিহত, আহত ৬

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১১:২১ পিএম

রাজবাড়ীতে চতুর্মুখী সংঘর্ষে দুজন নিহত, আহত ৬

রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রেলগেটে মালবা‌হী ট্রেনের সাথে যাত্রীবা‌হী বাস, ব্যাটারিচালিত অটোরিকশা ও মা‌হিন্দ্রার চতুর্মুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৬ জন আহত হয়েছেন।

রোববার (২৬ জুলাই) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও হাইও‌য়ে পু‌লিশ সূত্রে জানা‌ যায়, ফরিদপুর ধুল‌দি পাওয়ার প্লান্ট থেকে এক‌টি মালবাহী ট্রেন খুলনার উদ্দে‌শে যা‌চ্ছিল। প্রথম ইঞ্জিন বেশকয়েকটি ব‌গি নিয়ে রাজবাড়ী‌র খানখানাপুর রেললাইন ক্রস করে। পরে রেললাইনের ব‌্যা‌রিয়ার উঠিয়ে দিলে কিছু সময় পর মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন ব‌গিগুলোর সাথে মহাসড়কে চলাচলরত যাত্রীবা‌হী বাস, ব্যাটারিচালিত অটোরিকশা ও মা‌হিন্দ্রার চতুর্মুখী সংঘর্ষ হয়।

ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করে। গুরুতর আহত অবস্থায় বেশ কয়েকজনকে উদ্ধার করে ফরিদপুর মে‌ডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে হাসপাতালে নেওয়ার পথে মনোয়ার পাটোয়ারী এবং চি‌কিৎসাধীন অবস্থায় আব্দুল মালেক নামে দুজনের মৃত্যু হয়।

আহলা‌দিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুর রহমান মুরাদ ঘটনার সত‌্যতা নি‌শ্চিত করে বলেন, এ ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত গা‌ড়িগুলো উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

/এএম

Logo