×
Logo

সারাদেশ

পটুয়াখালীতে দুই কুকুরকে পিটিয়ে হত্যা, অভিযুক্তদের বিরু‌দ্ধে গ্রেফতারী প‌রোয়ানা

স্টাফ করেসপনডেন্ট, পটুয়াখালী

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৪:১৭ পিএম

পটুয়াখালীতে দুই কুকুরকে পিটিয়ে হত্যা, অভিযুক্তদের বিরু‌দ্ধে গ্রেফতারী প‌রোয়ানা

পটুয়াখালীতে গা‌ছের সা‌থে বে‌ধে দু‌ই কুকুর‌কে পি‌টি‌য়ে হত‌্যার অভিযোগে মনজ‌ু হাওলাদার ও জ‌হির হাওলা‌দের বিরু‌দ্ধে গ্রেফতারী‌ প‌রোয়ানা জা‌রী ক‌রে‌ছেন আদালত। রোববার (২৬ জুলাই) দুপু‌রে পটুয়াখালীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিজ্ঞ বিচারক আবু বকর সিদ্দিক এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। 

এর আগে রোববার সকা‌লে পটুয়াখালী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আতাউর রহমান বাদী হ‌য়ে দু‌ই কুকুর‌কে পি‌টি‌য়ে হত‌্যার অভিযোগে মনজ‌ু হাওলাদার ও জ‌হির হাওলা‌দের বিরু‌দ্ধে মামলা দা‌য়ের ক‌রেন।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে সদর থানার ওসি ম‌নিরুজ্জামান জা‌নি‌য়ে‌ছেন, আসামী‌দের গ্রেফতা‌রে অভিযান চল‌ছে। 

এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. ইমরান বলেন, মামলা‌টি এক‌টি দৃষ্টান্ত হ‌য়ে থাক‌বে। কারণ প্রাণীর প্রতি নিষ্ঠুরতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আইন অনুযায়ী এ ঘটনায় মামলা করা হয়েছে। আমরা আশা করছি, তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে এবং যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।`  

মামলা সূত্রে জানা যায়, চলতি বছরের গত ২৩ জুলাই বেলা ১১টার দিকে সদর উপ‌জেলার আউলিয়াপুর ইউনিয়নের দক্ষিণ বাদুরা খেজুরতলা স্ট্যান্ড এলাকায় দুটি কুকুরকে বৈদ্যুতিক খুঁটির সা‌থে দড়ি দিয়ে বেঁধে কাঠের টুক‌রো ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পটুয়াখালী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার নজরে আসে। 

এক পর্যা‌য়ে প্রাণীর প্রতি নিষ্ঠুরতার অভিযোগে ২০১৯ সালের প্রাণিকল্যাণ আইনের ৭(২) ধারা ও দণ্ডবিধির ৪২৮ ধারায় মামলাটি দা‌য়ের ক‌রা হয়।  

/এসআর 

Logo