নেত্রকোণায় নিজ ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০২:১৩ পিএম
নেত্রকোণায় নিজ ঘর থেকে মাহফুল মিয়া নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ জুলাই) সকালে সদর উপজেলার দু'আনি দুধকুরা গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, রাতে ঘরে একাই ঘুমিয়ে ছিলেন মাহফুল। সকালে ঘুম থেকে উঠে বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেয় বাড়ির লোকজন। পরে, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।
এদিকে, ঘটনার রহস্য উদঘাটনে কাজ চলছে বলেও জানিয়েছে পুলিশ।
/এএন