×
Logo

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪ জনকে অবৈধ অনুপ্রবেশ চেষ্টা, প্রতিহত করল বিজিবি

আখাউড়া করেসপনডেন্ট

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০১:৪০ পিএম

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪ জনকে অবৈধ অনুপ্রবেশ চেষ্টা, প্রতিহত করল বিজিবি

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফ কর্তৃক এক নারী ও ৩ শিশুসহ ৪ জনকে অবৈধ অনুপ্রবেশ চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২৬ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়ন ৬০-বিজিবির জওয়ানরা সালদানদী সীমান্ত এলাকায় এ অবৈধ অনুপ্রবেশ প্রতিহত করে।

বিজিবি জানায়, রোববার সকালে সুলতানপুর ৬০-বিজিবির দায়িত্বপূর্ণ এলাকা সালদানদী সীমান্ত দিয়ে ১ জন নারী ও তিন শিশুসহ ৪ জনকে বিএসএফ জোরপূর্বক বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় সালদানদী বিজিবি ক্যাম্পের টহল সদস্যরা শূন্যরেখায় তাদের শনাক্ত করে এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিহত করে। 

এ ঘটনায় সীমান্তে বিজিবি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণাধীন রয়েছে এবং প্রয়োজনীয় নিরাপত্তা ও গোয়েন্দা ব্যবস্থা কার্যকর রয়েছে জানিয়ে  ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর- ৬০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম শরিফুল ইসলাম বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশের প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।

এছাড়াও সীমান্তে মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে ৬০বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।

/এসআর 

Logo