আগামীর প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে ঐক্যের বিকল্প নেই: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
যশোর করেসপনডেন্ট
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৮:৫৬ পিএম
বাংলাদেশের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে সফল করতে হবে। আগামীর প্রজনের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য ঐক্যের কোন বিকল্প নেই— এমন মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শনিবার (২৫ জুলাই) বিকাল সাড়ে ৫টায় শহরের চৌরাস্তা মোড়ে জেলা সেচ্চাসেবক দলের আয়োজিত 'গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনাসহ তার দোসরদের গ্রেফতার ও বিচারের দাবিতে' এক গণ সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, 'দীর্ঘদিন যাদের সাথে রাজনীতি করেছি আজ কেমন জানি অচেনা হয়ে গেছেন তারা। সংসদের ভেতর এক ধরণের কথা বলে, আর সংসদের বাইরে আরেক ভাষায় কথা বলেন। আমি বলবো প্রতিমূহুর্তে ধর্মের গল্প না দিয়ে ইসলামকে যদি হৃদয়ে ধারণ করেন, তাহলে বলবো ধর্য্য ধারণ করুণ।'
তিনি আরও বলেন, 'আমরা যদি ব্যর্থ হয়, আমরা যদি জণগণের কথা রাখতে যদি ব্যর্থ হয়ে থাকি তাহলে বাংলাদেশের মানুষ যে সিদ্ধান্ত নিবেন আমরা সেই সিদ্ধান্ত মেনে নেব। আমরা রাজনীতি করতে এসেছি নিজের ভাগ্য পরিবর্তনের জন্য নয়,জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য।'
গণসমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস.এম জিলানী। তিনি বলেন, 'তারেক রহমান যখন সুন্দরভাবে দেশ পরিচালনা করছেন তখন আবার ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। শেখ হসিনা যতবার টুঙ্গিপাড়ায় ভোটে দাঁড়িয়েছে প্রতিবার জাল ভোটে জিতেছে। এই প্রথম টুঙ্গিপাড়ার মানুষ বিএনপির পক্ষে ভোট দিয়েছে। বিএনপি জণগণকে যা বলেছে সেই ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করেছে। তারেক রহমান হিংসার রাজনীতি করে না, তারেক রহমান সাম্যের রাজনিতি করেন।'
গণসমাবেশে জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোস্তফা আমীর ফয়সালের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের আহবায়ক কামরুজ্জামান বাপ্পি,যুবদলের সদস্য সচিব আনছারুল হক রানা,রবিউল ইসলাম,যশোর জেলা বিএনেির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু,জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজেদুর রহমান সাগরসহ দলের নেতাকর্মীরা।
/এমএইচআর