×
Logo

সারাদেশ

রাজশাহীতে নারীকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তের বাড়িতে আগুন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৬:১৬ পিএম

রাজশাহীতে নারীকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তের বাড়িতে আগুন

রাজশাহীর পবা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা অভিযুক্তের বাড়িতে আগুন দিয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) রাতে উপজেলার হরিয়ান এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম ফরিদা পারভীন।

পুলিশ জানায়, জমি নিয়ে ফরিদা পারভীনের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে পরশ নামে এক ব্যক্তির বিরোধ চলছিল। এ নিয়ে রাতে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। একপর্যায়ে পরশ ফরিদা পারভীনের গলায় ছুরিকাঘাত করেন।

গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

/এএন

Logo