×
Logo

সারাদেশ

দুর্ঘটনাস্থলে গিয়ে পুলিশ সদস্য দেখলেন, নিহত স্কুলছাত্র তারই ছেলে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১০:৫৭ পিএম

দুর্ঘটনাস্থলে গিয়ে পুলিশ সদস্য দেখলেন, নিহত স্কুলছাত্র তারই ছেলে

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ সদস্য সামসুল। তখনও তিনি জানতেন না, নিহত শিশু তার নিজের ছেলে। ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দেখে বাকরুদ্ধ হয়ে পড়েন তিনি। 

শুক্রবার (২৪ জুলাই) সকালে, কিশোরগঞ্জ শহরের জনতা এলাকায় বাসার সামনে সাইকেল চালানোর সময় চতুর্থ শ্রেণির শিক্ষার্থী তুহিন আলমকে চাপা দেয় সিমেন্টবোঝাই একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় তুহিন। 

সন্তানের নিথর মরদেহ দেখার সাথে সাথেই কান্নায় ভেঙে পড়েন সামসুল। পরে, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। এ ঘটনায় ট্রাকটিকে জব্দ করা হলেও পালাতক চালক। 

/এআই 

Logo