×
Logo

সারাদেশ

সাতক্ষীরায় এমপির নারীকাণ্ডে দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

স্টাফ করেসপনডেন্ট, সাতক্ষীরা

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৯:৫৫ এএম

সাতক্ষীরায় এমপির নারীকাণ্ডে দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

সাতক্ষীরা-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি গাজী নজরুল ইসলামের নারীকাণ্ডে ক্ষুব্ধ হয়ে দলীয় পদ ছাড়লেন শ্যামনগরের যুব জামায়াত নেতা দেলোয়ার হোসেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে দুধ দিয়ে গোসল করে দলীয় পদ ছাড়ার ঘোষণা দেন তিনি।

দেলোয়ার হোসেন শ্যামনগর উপজেলার নুরনগর ইউনিয়নের হরিনাগাড়ী গ্রামের মুনসুর সরদারের ছেলে। তিনি ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বায়তুল মাল সম্পাদক ও যুব বিভাগের সেক্রেটারি ছিলেন বলে জানিয়েছেন।

ভিডিও বার্তায় দেলোয়ার হোসেন বলেন, সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের অপকর্মের কারণে দল থেকে অব্যাহতি দিয়েছি। আমি রাজনীতি করবো না। কোনো দলের সমর্থন করবো না। এজন্য আমি দুধ দিয়ে গোসল করছি।

নুরনগর ইউনিয়নের স্থানীয় ওয়ার্ড জামায়াতের আমীর আব্দুর রাজ্জাক বলেন, দেলোয়ার হোসেন লিখিতভাবে দল থেকে কোনো অব্যাহতি নেয়নি। তবে শুনেছি দুধ দিয়ে গোসল করে বলেছে সে আর দল করবে না। সে জামায়াতের একজন ভালো কর্মী।

/এসআর 

Logo