বিজিবি ও র্যাবের যৌথ অভিযান
সিলেটে প্রায় ৩ কোটি টাকার ভারতীয় চোরাচালান জব্দ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০১:৫৭ পিএম
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বিজিবি ও র্যাবের যৌথ অভিযানে প্রায় ৩ কোটি টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে। বুধবার (২২ জুলাই) রাতে উপজেলার হেতিমগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
৫২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। এসময় টহল দল একটি সন্দেহজনক কাভার্ড ভ্যানকে থামানোর সংকেত দিলে চালক ও তার সহকারিরা গাড়ি রেখে পালিয়ে যায়।
তিনি জানান, কাভার্ড ভ্যানটি তল্লাশি করে অবৈধভাবে আনা ভারতীয় ওষুধ, শাড়ি এবং বিভিন্ন প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়।
/এএন