×
Logo

সারাদেশ

১০৭ ঘণ্টা পর বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

রাঙ্গামাটি করেসপনডেন্ট

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৮:২৯ এএম

১০৭ ঘণ্টা পর বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা কমে আসায় টানা ১০৭ ঘণ্টা ৪০ মিনিট পর কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট বন্ধ করা হয়েছে।

বুধবার (২৩ জুলাই) রাত ১১টায় সব জলকপাট বন্ধ করে দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের (পিডিবি) ব্যবস্থাপক।

কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, বুধবার হ্রদের পানির সমতল রয়েছে ১০৩ দশমিক ৩১ ফুট মিন সি লেভেল (এমএসএল), যেখানে বিপৎসীমা ১০৯ দশমিক ০০ ফুট মিন সি লেভেল (এমএসএল)। পানির উচ্চতা নিরাপদ পর্যায়ে নেমে আসায় জলকপাটগুলো বন্ধ করে দেয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, কাপ্তাই হ্রদের পানির উচ্চতা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। ভবিষ্যতে ভারী বৃষ্টিপাতের কারণে পানির স্তর আবার বাড়লে পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্প্রতি টানা ভারী বৃষ্টিপাতের কারণে হ্রদের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় গত শনিবার (১৮ জুলাই) স্পিলওয়ের ১৬টি জলকপাট একযোগে ৬ ইঞ্চি করে খুলে দেয়া হয়।

/এএম

Logo