তেল সংকট গুজবে সাতক্ষীরার পেট্রোল পাম্পে ভিড়
স্টাফ করেসপনডেন্ট, সাতক্ষীরা
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১০:৫২ পিএম
তেল সংকট গুজবে হঠাৎ সাতক্ষীরার পেট্রোল পাম্পগুলোতে ভিড় লেগেছে। বুধবার (২২ জুলাই) সন্ধ্যার পর থেকেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়।
এসময় শত শত বাইকারদের তেলের জন্য অপেক্ষা করতে দেখা যায় পাম্পগুলোতে। এরই মধ্যে জেলার ২৮টি পাম্পের মধ্যে অধিকাংশ পাম্পের তেল ফুরিয়ে যাওয়ায় পাম্প বন্ধ রেখেছেন কর্তৃপক্ষ।
দেখা যায়, শহরের এবিখান পোট্রোল পাম্পে মধ্যরাতে অপেক্ষা করছেন শত শত বাইকাররা। তারা বলছেন, ফেসবুকে হঠাৎ গুজব ছড়িয়েছে তেল সংকট সেজন্য তেল নিতে এসেছেন। অনেকেই পরিস্থিতি দেখার জন্য এসে পাম্পে ভিড় করছেন। অনেকে দাবি করছেন, এই গুজব রটনাকারীদের কারণে যাদের তেল প্রয়োজন তারা ভোগান্তিতে পড়েছেন।
ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, তেলের কোন সংকট নেই। বিকেলে থেকে ভিড় লেগেছে। কি কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হলো সেটি আমরা বুঝতে পারছি না।
/এমএইচআর