×
Logo

সারাদেশ

পঞ্চগড়ে ৩ জন মাদক ব্যবসায়ীর ছয় মাসের কারাদণ্ড

পঞ্চগড় করেসপনডেন্ট

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৬:৫১ পিএম

পঞ্চগড়ে ৩ জন মাদক ব্যবসায়ীর ছয় মাসের কারাদণ্ড

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় মাদক বিক্রির সময় ৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে হাতেনাতে আটক করে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সাজাপ্রাপ্তদের বুধবার (২২ জুলাই) সকালে পুলিশি পাহারায় জেলহাজতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান।

দণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন— আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের পুরাতন আটোয়ারী এলাকার মহেন চন্দ্রের ছেলে সুব্রত চন্দ্র (২৩), একই এলাকার আলমগীর হোসেনের ছেলে আরমান আলী (২২) এবং মৃত মজিব উদ্দিনের ছেলে লিয়াকত আলী (২৫)।

ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় থানা সূত্র জানান, মঙ্গলবার (২০ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পুরাতন আটোয়ারী এলাকায় একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আটোয়ারী থানা পুলিশ। এ সময় হাতেনাতে ৫০ গ্রাম গাঁজা ও মাদক সেবনের সরঞ্জামসহ সুব্রত, আরমান ও লিয়াকতকে আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিপামনি দেবী। আটককৃতদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান জানান, মাদকবিরোধী অভিযানে আটককৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান শেষে বুধবার সকালে আদালতের আদেশে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

/এএ

Logo