×
Logo

সারাদেশ

সাতক্ষীরার জামায়াত এমপির পদত্যাগের দাবিতে বিক্ষোভ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৩:৪৪ পিএম

সাতক্ষীরার জামায়াত এমপির পদত্যাগের দাবিতে বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনে জামায়াতের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের পদত্যাগের দাবিতে সচেতন নাগরিক সমাজের ব্যানারে বিক্ষোভ-সমাবেশ হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুরে শ্যামনগর উপজেলার প্রধান সড়ক ঘুরে প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয় মিছিলটি। সেখানে এমপির কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভকারীরা।

বক্তারা বলেন, নৈতিক স্খলনের কারণে গাজী নজরুল ইসলামকে জামায়াতের দলীয় ও এমপি পদ থেকে বহিষ্কার করতে হবে। শ্যামনগরে তাকে অবাঞ্ছিতও ঘোষণা করেন বিক্ষোভকারীরা।

আরও পড়ুন: এমপি গাজী নজরুলের বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহের পর সাংগঠনিক পদক্ষেপ: জামায়াত

অন্যদিকে, জামায়াত এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধেও মানববন্ধন হয়েছে বাগেরহাটের মোংলায়। এদিন দুপুরে পৌর মার্কেট চত্বরে সচেতন নাগরিক সমাজের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। এসময় এমপির কুশপুত্তলিকা দাহ করা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, জামায়াত এমপি গাজী নজরুল ইসলাম অনৈতিক কাজ করেছেন। ক্ষুণ্ন করেছেন জনপ্রতিনিধিদের মর্যাদা। কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য দেন।

প্রসঙ্গত, গত সোমবার রাত থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্তের’ একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়াতে থাকে। যেখানে একটি কক্ষে এক তরুণীর সঙ্গে তাকে ঘনিষ্ঠভাবে দেখা যায়।

/এসআইএন

Logo