×
Logo

সারাদেশ

বাগেরহাটে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী কারাগারে

স্টাফ করেসপনডেন্ট, বাগেরহাট

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১২:০৫ এএম

বাগেরহাটে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী কারাগারে

বাগেরহাটে মিছিল করার সময় আটক হওয়া নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মীকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট শহরের রেলরোড এলাকায় অভিযান চালিয়ে বাগেরহাট মডেল থানা পুলিশ ১৭ জনকে আটক করে। পরে এদিন রাতে আটক ১৭ জনকে আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে ৪০ থেকে ৪৫ জন শহরের রেলরোড এলাকায় মিছিল করার চেষ্টা করে। এ সময় পুলিশ অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করে। তবে অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় বাগেরহাট মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিছিলের সময় ১৭ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতে হাজির করার পর তাদের কারাগারে পাঠানো হয়েছে।

এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

/এসআর 

Logo