×
Logo

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু ‎

চাঁপাইনবাবগঞ্জ করেসপনডেন্ট

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০১:৩০ পিএম

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু  ‎

চাঁপাইনবাবগঞ্জে বিদ‍্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোঘরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের বাদুড়তলা গ্রামের ভিখু মন্ডলের স্ত্রী হাসিনা বেগম (৪৫), তার ভাতিজি আশা খাতুন (৩২) ও আশা খাতুনের শিশু কন্যা মিম আক্তার (১৩)।

‎চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরামুল হোসাইন জানান, আশা খাতুন তার শিশু সন্তান মিমকে নিয়ে ফুফু হাসিনা বেগমের বাড়িতে বেড়াতে এসেছিলেন। সকালে বৃষ্টিতে ভেজা লোহার মই (সিঁড়ি) দিয়ে ছাদে উঠছিলেন তিনি। বৈদ্যুতিক তার লোহার মইয়ের সাথে লেগে থাকায় সেটি বিদ্যুতায়িত হয়। আশা খাতুন সেই লোহার মই দিয়ে ছাদে উঠতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে বাঁচাতে ফুপু হাসিনা বেগম ও শিশু মিম এগিয়ে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।

/এনএ 


Logo