×
Logo

সারাদেশ

ট্রেনে রাবির এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ; প্রতিবাদে রেললাইন অবরোধ

রাজশাহী করেসপনডেন্ট

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১১:২১ এএম

ট্রেনে রাবির এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ; প্রতিবাদে রেললাইন অবরোধ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ট্রেনের টিটি মারধর করেছেন এমন অভিযোগে বিশ্ববিদ্যালয়ের চারুকলা গেট এলাকায় রেললাইন অবরোধ করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ছয়টা থেকে রেললাইন অবরোধ করেন তারা।  

এর ফলে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ও সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। 

শিক্ষার্থীরা জানান, ফোরকান নামে আইন বিভাগের এক শিক্ষার্থী সোমবার রাতে পদ্মা এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে রাজশাহী আসার পথে টিটির হাতে মারধরের শিকার হয়। 

ভুক্তভোগী শিক্ষার্থী অভিযোগ করেন, ঢাকা থেকে ছেড়ে আসা পদ্মা এক্সপ্রেস ট্রেনে বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে রশিদ ছাড়াই টাকা নিচ্ছিলো টিটিই সুমন ও রাজু। এর প্রতিবাদ করায় তাকে মারধোর করা হয়। 

হামলাকারীর শাস্তিসহ কয়েক দফা দাবি জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

এদিকে, ‎বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবর রহমান জানান, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে রেলওয়ে কর্তৃপক্ষের বৈঠক বসার কথা হচ্ছে যাতে অবরোধ তুলে নেওয়া যায়। ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের ভিসি এসে শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এএন

Logo