সিরাজগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০১:০০ পিএম
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জেরে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। রোববার (১৯ জুলাই) রাতে উপজেলার কালিঞ্জা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, গতকাল বিকেলে স্থানীয়ভাবে ফুটবল খেলার আয়োজন করা হয়। খেলাকে কেন্দ্র করে গ্রামের বাসিন্দা ইলিয়াস খান ও রাসেলের মধ্যে কথা কাটাকাটি হয়।
স্থানীয়দের অভিযোগ, ওই ঘটনার জের ধরে রাত সাড়ে দশটার দিকে রাসেল ও তার ছেলে সিয়াম ইলিয়াসকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় সোমবার সকালে নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এদিকে পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
/এএন