×
Logo

সারাদেশ

রাজবাড়ীতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

রাজবাড়ী করেসপনডেন্ট

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৬:৪৬ পিএম

রাজবাড়ীতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

রাজবাড়ীতে রাস্তা থেকে তুলে নিয়ে এক মানসিক প্রতিবন্ধী (৫৫) নারীকে ধর্ষণের অভিযোগে মোবারক শেখ (৫৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৮ জুলাই) সকালে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোবারক রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নের পশ্চিম মূলঘর গ্রামের মৃত ইসলাম শেখের ছেলে।

এ ঘটনায় ভুক্তভোগীর বড় ভাই বাদী হয়ে মোবারক শেখকে আসামি করে রাজবাড়ী থানায় একটি মামলা করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ জুলাই) সকাল ৮টার দিকে ভুক্তভোগী প্রতিবন্ধী নারী তার ছোটভাইয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পশ্চিম মূলঘর এলাকায় মোবারক শেখের বাড়ির সামনের রাস্তা দি‌য়ে যাবার সময় অভিযুক্ত তাকে জোরপূর্বক নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে ভুক্তভোগী বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের কাছে ঘটনাটি জানান।

রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, ভুক্তভোগীর ভাইয়ের দায়ের করা ধর্ষণ মামলার আসামি হিসেবে মোবারক শেখকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। সেই সঙ্গে, রাজবাড়ী সদর হাসপাতালে ওই নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।

/এএম 

Logo