×
Logo

সারাদেশ

১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৪:০০ পিএম

১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

জরুরি মেরামত কাজের জন্য আজ শনিবার (১৮ জুলাই) নরসিংদীর কয়েকটি এলাকায় প্রায় ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ তথ্য জানিয়ে জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এতে বলা হয়েছে– আমিরগঞ্জ, রায়পুরা, নরসিংদী এলাকায় তিতাস গ্যাসের ১৪ ইঞ্চি ব্যাসের সঞ্চালন পাইপলাইনে অবৈধ সংযোগের কারণে লিকেজ দেখা দিয়েছে। জরুরি ভিত্তিতে ওই লিকেজ মেরামতকাজের জন্য শনিবার দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত আশুগঞ্জ থেকে নরসিংদীগামী মেইন লাইনে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তবে বিকল্প সঞ্চালন লাইনের মাধ্যমে গ্রাহকদের গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

/এএম

Logo