বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা করে পর্যায়ক্রমে পুনর্বাসন: প্রতিমন্ত্রী মীর হেলাল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০২:১১ পিএম
বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রস্তুত করে পর্যায়ক্রমে সরকারি উদ্যোগে পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
শুক্রবার (১৭ জুলাই) সকালে বান্দরবানের দুর্গম রোয়াংছড়ি ও জামছড়ি ইউনিয়নের বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন তিনি। ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, বন্যাকবলিত এলাকায় বিভিন্ন ব্যাংক ও এনজিওর ক্ষুদ্রঋণের কিস্তি এক মাসের জন্য স্থগিত রাখার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও ক্ষতিগ্রস্ত এলাকায় গৃহপালিত পশুর জন্য বিনামূল্যে টিকা ও চিকিৎসাসেবা দেওয়া হবে।
এর আগে, জেলা পরিষদের রেস্টহাউস প্রাঙ্গণে ত্রাণ বিতরণ করেন তিনি।
/এসআইএন