×
Logo

সারাদেশ

যমুনা টিভিতে প্রতিবেদন প্রকাশের পর

সাতক্ষীরায় বৃক্ষরোপন কর্মসূচিতে দুর্নীতির অভিযোগে কৃষি কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ

স্টাফ করেসপনডেন্ট, সাতক্ষীরা

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১০:২৬ এএম

সাতক্ষীরায় বৃক্ষরোপন কর্মসূচিতে দুর্নীতির অভিযোগে কৃষি কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ

গাছের চারা বিতরণে অনিয়ম দুর্নীতির অভিযোগে সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ শুভ্রকে স্ট্যান্ড রিলিজ করেছে কৃষি সম্প্রসারণ অধিদফতর।

বৃহস্পতিবার (১৬ জুলাই) অধিদফতরের মহাপরিচালক মো. আব্দুর রহিম স্বাক্ষরিত পত্রে এ আদেশ জারি করা হয়। আদেশে আগামী ২২ তারিখের মধ্যে তাকে সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায় যোগদান করতে বলা হয়েছে। 

এর আগে গত, ১৬ জুন সাতক্ষীরা সদর উপজেলায় কৃষি কর্মকর্তা হিসেবে যোগদান করেন আবু সাঈদ শুভ্র। কৃষকদের অভিযোগ, ২৯ জুন সরকারের বৃক্ষরোপন কর্মসূচির আওতায় গাছের চারা বিতরণের সময় বাঁশ ও গোবর সার বিতরণে অনিয়ম দুর্নীতির আশ্রয় নেন।

৫০ টাকা মূল্যের প্রতি পিস বাঁশের খুটি বিতরণের কথা থাকলেও ১০ থেকে ২০ টাকা মূল্যের বাঁশের খুঁটি, ৬শ টাকার গোবর জৈব সার পরিবর্তে ৪৮০ টাকা মূল্যের কোম্পানীর সার বিতরণ করেন এই কর্মকর্তা। ১২শ' কৃষকের মাঝে গাছের চারা বিতরণ প্রকল্পে কয়েক লাখ টাকা হাতিয়ে নেন তিনি।

এ নিয়ে ১ জুলাই যমুনা টেলিভিশনে প্রতিবেদন প্রচারের পর ঘটনার তদন্ত শুরু করে কৃষি সম্প্রসারণ অধিদফতর। এরপরই বাঁশ ও গোবর সার কাণ্ডে এই কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ করে দফতরটি। 

/এএন/এমএইচআর

Logo