×
Logo

সারাদেশ

সৌদী আরবে সড়ক দূর্ঘটনায় লক্ষ্মীপুরের দুই ভাইয়ের মৃত্যু

স্টাফ করেসপনডেন্ট, লক্ষ্মীপুর

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৪:৪৪ পিএম

সৌদী আরবে সড়ক দূর্ঘটনায় লক্ষ্মীপুরের দুই ভাইয়ের মৃত্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফয়েজ আহমেদ সজীব ও ফরহাদ হোসেন সুজন নামে লক্ষ্মীপুরের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ২ টার দিকে প্রাইভেটকার যোগে রিয়াদ থেকে জেদ্দা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। 

তারা লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়নের গণিপুর গ্রামের খলিফার বাড়ির বাসিন্দা আব্দুল মালেকের বড় ছেলে ও মেজো ছেলে। তাদের বাবা তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবার সূত্রে জানা যায়, সজীব ও সুজন জেদ্দায় ব্যবসা করতো। তারা দুইজনই রিয়াদ শহরে ব্যবসায়ীক মালামাল কিনতে যায়। ওই মালামল নিয়ে ফেরার পথে তাদের বহনকারী গাড়িটিকে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি সজোরে ধাক্কা দেয়। এতে তাদের গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এসময় গুরুত্বর আহত হয়ে সজীব ও সুজন মারা যায়। 

এদিকে, নিহত দুই ভাইয়ের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে এনে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফনের ব্যবস্থা করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বাংলাদেশ দূতাবাসের জরুরি সহযোগিতা কামনা করেছেন পরিবারের সদস্যরা।

চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা বলেন, ঘটনাটি আমাদের জানা নেই। তবে, খোঁজখবর নিয়ে মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।

/এএন

Logo