রাজবাড়ীতে দুটি বাঘাইড় বিক্রি হলো সোয়া লাখ টাকায়
রাজবাড়ী করেসপনডেন্ট
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৪:১১ পিএম
রাজবাড়ীর পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়া ৩২ ও ২৬ কেজি ওজনের বিশাল আকৃতির দুইটি বাঘাইড় মাছ বিক্রি হয়েছে ১ লাখ ১৪ হাজার ৬০০ টাকায়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ১২টার দিকে এ তথ্য জানান দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের এক মাছ ব্যবসায়ী এ তথ্য জনান।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার পদ্মা নদীর কলাবাগান এলাকায় চালকের জালে ধরা পড়ে ২৬ কেজি ও ৩২ কেজি ওজনের দুইটি বাঘাইড়। পরে ২৬ কেজির বাঘাইড় ১ হাজার ৭০০ টাকা কেজি দরে ৪৪ হাজার ২০০ টাকা এবং ৩২ কেজির বাঘাইড় ২ হাজার ২০০ টাকা কেজি দরে ৭০ হাজার ৪০০ টাকাসহ মোট ১ লাখ ১৪ হাজার ৬০০ টাকায় বিক্রি করা হয়।
/এসআইএন