×
Logo

সারাদেশ

পাবনায় বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নিহত ২

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১০:৪৫ এএম

পাবনায় বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নিহত ২

পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে ঢাকা–পাবনা মহাসড়কের আতাইকুলা এলাকার সোরাডাঙ্গি কড়ইতোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাজশাহী থেকে একটি মরদেহ নিয়ে অ্যাম্বুলেন্সটি পাবনার সাঁথিয়া উপজেলার মাহমুদপুর এলাকায় যাচ্ছিল। পথে আতাইকুলার সোরাডাঙ্গি কড়ইতোলা এলাকায় পৌঁছালে ঢাকা থেকে পাবনাগামী যাত্রীবাহী বাস ‘পাবনা এক্সপ্রেস’ এর সঙ্গে অ্যাম্বুলেন্সটির সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই নিহত হন অ্যাম্বুলেন্সের চালক রাজ এবং অ্যাম্বুলেন্সে থাকা রোগীর স্বজন বুলু খাতুন। আহত হন আরও দুইজন। পরে তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর পুলিশ বাস ও অ্যাম্বুলেন্সটি জব্দ করেছে। তবে বাসের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। 

/এএন


Logo