×
Logo

সারাদেশ

টাঙ্গাইলে শিশু অপহরণ ও হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৬:৫৩ পিএম

টাঙ্গাইলে শিশু অপহরণ ও হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

টাঙ্গাইলে এক শিশু অপহরণ ও হত্যা মামলায় আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। 

বুধবার (১৫ জুলাই) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আ. ন. ম. ইলিয়াস এ রায় দেন। অভিযোগ প্রমাণ হওয়ায় আসামি মো. সাব্বির মিয়াকে সশ্রম কারাদণ্ড এবং ৯০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

আইনজীবী জানান, ২০২৩ সালে ওই শিশুকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে সাব্বির। পরে তাকে হত্যা করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় মামলা করে। 

এদিকে, ময়মনসিংহে দলিল লেখক আবু জাকারিয়া মিন্টু হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুরে বিচারক ফারহানা ফেরদৌস এ রায় ঘোষণা করেন। আদালত এ মামলায় আরো ১০ আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। 

/এএন

Logo