×
Logo

সারাদেশ

নারায়ণগঞ্জে ১২ কোটি টাকার তাঁত প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৬:১০ পিএম

নারায়ণগঞ্জে ১২ কোটি টাকার তাঁত প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টারের উদ্বোধন করেছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। বুধবার (১৫ জুলাই) দুপুরে নবনির্মিত এ প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন তিনি।

এসময় প্রতিমন্ত্রী বলেন, জিআই জামদানী পণ্য বাঁচিয়ে রাখার জন্য এ প্রশিক্ষণ কেন্দ্র করা হয়েছে। দেশের বস্ত্রশিল্পের দক্ষ জনবল তৈরি ও তাঁত উন্নয়নকে এগিয়ে নিতে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় এ তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার। 

এ প্রশিক্ষণ কেন্দ্র তাঁতশিল্পের বিকাশ, দক্ষ মানবসম্পদ তৈরি ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী। এসময় বস্ত্র অধিদপ্তরের কর্মকর্তা, তাঁত মালিক, জেলাপ্রশাসক সহ বিভিন্ন কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। 

/এএন


Logo