×
Logo

সারাদেশ

জামালপুরে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা পেলেন ৫ শতাধিক মানুষ

জামালপুর করেসপন্ডেন্ট

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৩:৪৮ পিএম

জামালপুরে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা পেলেন ৫ শতাধিক মানুষ

জামালপুরের বকশিগঞ্জ উপজেলার দুর্গম পাহাড়ি অঞ্চল লাউচাপড়ার সাতানিপাড়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) আয়োজিত এ ক্যাম্পে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়। 

এই ফ্রি মেডিকেল ক্যাম্পে ৫ শতাধিক অসহায় ও দুস্থ মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেছেন।

ক্যাম্পে মেডিসিন, শিশু, গাইনি ও চর্মরোগসহ বিভিন্ন বিভাগের চিকিৎসকেরা সেবা প্রদান করেন। স্থানীয়রা বিজিবির এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এমন সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, এই দুর্গম পাহাড়ি এলাকায় ৫০০-৬০০ মানুষের চিকিৎসা সেবার আয়োজন করা হয়েছে। এই ক্যাম্পেইনে বিজিবির বিশেষজ্ঞ ডাক্তারসহ বাইরের ডাক্তারও আছেন।

বিশেষ করে পাহাড়ি ঢলে সীমান্তের বিভিন্ন জায়গায় বন্যা সৃষ্টি হয়েছে। এই অঞ্চলের মানুষ যেনো সহজে চিকিৎসা সেবা পেতে পারে তার জন্য এমন আয়োজন করা হয়েছে বলেও জানান তিনি।  

/এসআর 

Logo