×
Logo

সারাদেশ

রাজবাড়ীতে পা‌টের ফলন ভালো হলেও দাম নি‌য়ে শঙ্কায় কৃষকেরা

রাজবাড়ী করেসপনডেন্ট

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৩:৪৫ পিএম

রাজবাড়ীতে পা‌টের ফলন ভালো হলেও দাম নি‌য়ে শঙ্কায় কৃষকেরা

রাজবাড়ী‌তে পা‌টের ফলন ভালো হলেও দাম নি‌য়ে শঙ্কায় আছেন কৃষকেরা। আবহাওয়া অনুকূলে থাকা ও কৃষক‌দের সঠিক প‌রিচর্যায় পা‌টের ফলন ভাল হ‌লেও পা‌নির অভা‌বে পাট জাগ দেওয়া ও ন‌্যায‌্য মূ‌ল্য পাওয়া নি‌য়ে শঙ্কায় আছেন তারা। 

এ বিষয়ে কৃষকেরা বলছেন, সরকারিভাবে পা‌টের দাম নির্ধারণ করা হ‌লে তারা ক্ষতিগ্রস্ত হ‌বেন। প্রতিমণ পাট নূন‌্যতম সা‌ড়ে ৩ থে‌কে ৫ হাজার টাকা নির্ধারণের দাবি করছেন তারা।  

জানা যায়, এবার জমি প্রস্তুত, বীজ বপন, কীটনাশক প্রয়োগ ও শ্রমিকের মজুরিসহ এক বিঘা জমিতে পাট চাষ করতে এবার কৃষকদের খরচ হয়েছে প্রায় ২০ থেকে ২৫ হাজার টাকা। মাঠের অবস্থা অনুযায়ী, এবার বিঘাপ্রতি গড়ে ৬ থেকে ৮ মণ পর্যন্ত ফলন পাওয়ার আশা করছেন চাষিরা। সে‌ক্ষে‌ত্রে উৎপাদন খরচের তুলনায় বাজারে পাটের দাম কম হলে কৃষকরা আর্থিক ভা‌বে লোকসা‌নের মু‌খে পড়‌বেন এবং আগ্রহ হারা‌বেন চাষবা‌দে।

এ বিষয়ে জেলা কৃ‌ষি বিপণন কর্মকর্তা বলেন, এখনও সরকারিভাবে পা‌টের মূ‌ল্য নির্ধারণের বিষ‌য়ে কোন সিদ্ধান্ত হয় নি। ত‌বে কৃষক পর্যায় থে‌কে তারা উৎপাদন খরচ জে‌নে প্রতি‌বেদন আকারে আগস্ট মা‌সে কৃ‌ষি বিপণন অ‌ধিদফতরে পাঠা‌নো হ‌বে। পরবর্তী‌তে সরকার সেগু‌লো বি‌শ্লেষন ক‌রে সিদ্ধান্ত নে‌বে। 

উল্লেখ্য, রাজবাড়ী জেলা কৃ‌ষি সম্প্রসারণ অধিদফতর জানায়, এ বছর জেলায় পাট আবাদ হ‌য়েছে ৪৭ হাজার ৭৮০ হেক্টর জ‌মিতে। যা লক্ষমাত্রার চে‌য়ে প্রায় ৫০০ হেক্টর বেশি। এরম‌ধ্যে জেলার সব‌চে‌য়ে বে‌শি আবাদ হ‌য়েছে পাংশা, বা‌লিয়াকান্দি ও কালুখালী‌তে।

/এসআর 

Logo