×
Logo

সারাদেশ

নরসিংদীতে দুই মাসের শিশুর পা মুচড়ে দেওয়া চাচী পলাতক; আটক ২

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৩:২৮ পিএম

নরসিংদীতে দুই মাসের শিশুর পা মুচড়ে দেওয়া চাচী পলাতক; আটক ২

নরসিংদীতে দুই মাসের এক শিশুর ওপর নির্যাতনের অভিযোগ উঠেছে তারই চাচীর বিরুদ্ধে। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত চাচী পলাতক রয়েছেন। এ ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

পুলিশ জানায়, সোমবার (১৩ জুলাই) সদর উপজেলার পাইকারদি গ্রামের কাউসার মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটি প্রায়ই অস্বাভাবিকভাবে কান্না করতো। এতে, মায়ের সন্দেহ হয়, তার অনুপস্থিতিতে কেউ সন্তানকে নির্যাতন করছে। বিষয়টি নিশ্চিত হতে সোমবার গোপনে মোবাইল ফোনে ভিডিও ধারণের ব্যবস্থা করে বাথরুমে যান তিনি। 

পরে ভিডিওতে দেখা যায়, শিশুটির চাচী লতা ঘরে ঢুকে ঘুমন্ত শিশুর একটি পা জোরে মুচড়ে দিচ্ছেন। ভুক্তভোগী পরিবারের দাবি, পারিবারিক ঝগড়ার জেরেই এমন ঘটনা ঘটেছে। বিষয়টি পারিবারিকভাবে মীমাংসার চেষ্টাও করা হয়। তবে, ভিডিও ভাইরালের পর গতকাল রাতে লতার স্বামী ও বাবাকে আটক করে থানায় নেয় পুলিশ।

এদিকে, পরিবার মামলা করতে রাজি না হওয়ায় সমাজসেবা কর্মকর্তা বাদি হয়ে মামলাটি করেন। এছাড়া, ভুক্তভোগী শিশুটিকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়ার কথা রয়েছে।

/এএন 


Logo