×
Logo

সারাদেশ

চাঁদপুরে ডাকাতির ঘটনায় গৃহবধূর মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৩:২০ পিএম

চাঁদপুরে ডাকাতির ঘটনায় গৃহবধূর মৃত্যু

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা ডাকাতির ঘটনায় রিগান আক্তার মিম নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে শাহরাস্তি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাত্তলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রিগান আক্তার মিম বাত্তলা গ্রামের বাসিন্দা মোহাম্মদ রনির স্ত্রী। রনি চাকরিসূত্রে ঢাকায় থাকেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, গতরাতে মুখে কাপড় বাঁধা দুই ব্যক্তি ঘরে ঢুকে তাকে ও তার শিশু সন্তানকে অস্ত্রের মুখে জিম্মি করে। মালামাল লুট করার সময় বাধা দিলে হাতুড়ি দিয়ে রনির ভাইয়ের স্ত্রী সুমাইয়া আক্তারের মাথায় আঘাত করা হয়। পরে আরেক কক্ষে গিয়ে গৃহবধূ মিমকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ডাকাতরা।

বিষয়টি টের পেয়ে মসজিদের মাইকে ডাকাত পড়ার ঘোষণা দেয় স্থানীয়রা। এ সময় সটকে পড়ে ডাকাতরা।

এ ঘটনায় গৃহবধূ সুমাইয়া আক্তারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।

/এএম

Logo