×
Logo

সারাদেশ

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১১:৫৯ এএম

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৪ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে নগরীর জাতিসংঘ শিশুপার্ক এলাকায় এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় এসএ টিভির খুলনা প্রতিনিধি রকিবুল ইসলাম মতি, স্টার নিউজের রাফিউল ইসলাম টুটুলসহ কয়েকজন সাংবাদিক পার্ক এলাকায় বসে গল্প করছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে আসা দুই যুবক তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। 

একটি গুলি সাংবাদিকদের বসার চেয়ারে আঘাত হানে। এ ঘটনায় একজন সাংবাদিক সামান্য আহত হন। তবে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলির খোসা উদ্ধার করে। 

পুলিশ জানায়, কে বা কারা কী কারণে গুলি চালিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে, এ ঘটনায় খুলনার সাংবাদিকদের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

/এএন


Logo