পাবনায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত তরুণীর মৃত্যু
পাবনা করেসপনডেন্ট
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৪:১১ পিএম
পাবনায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক তরুণীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে পাবনা-ঢালারচর-মাজগ্রাম রেলপথের সিঙ্গা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ জানায়, নিহতের বয়স আনুমানিক ১৮ থেকে ২০ বছর। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি।
ঈশ্বরদী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান জানান, ঢালারচর থেকে মাজগ্রাম হয়ে রাজশাহীগামী ঢালারচর এক্সপ্রেস ট্রেনটি সকাল সাড়ে ৮টার দিকে সিঙ্গা বাজার এলাকায় পৌঁছায়। এ সময় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই তরুণীর মৃত্যু হয়।
তিনি আরও জানান, নিহতের পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেওয়া হয়। পরে পিবিআই সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আঙুলের ছাপ সংগ্রহ করেন। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
/এমএসটি /এমএন