নির্বাচন কমিশন গঠন নিয়ে বিরোধ
রাজশাহী থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০২:০০ পিএম
মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন কমিশন গঠনকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্বের জেরে রাজশাহী থেকে সব রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল থেকে বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
বাস বন্ধ থাকায় অগ্রিম টিকিট কাটা থাকলেও গন্তব্যে যেতে পারছেন না যাত্রীরা। কাউন্টারে এসে অনেককেই ফিরে যেতে হচ্ছে।
কাউন্টার কর্তৃপক্ষ জানায়, বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়া হচ্ছে। তবে কখন থেকে বাস চলাচল স্বাভাবিক হবে, সে বিষয়ে তারা কিছু জানাতে পারেনি।
এর আগে, শ্রমিক ইউনিয়নের নির্বাচন উপলক্ষে সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন কমিশন গঠন উপলক্ষে সভার আয়োজন করা হয়। এসময় নির্বাচন কমিশনে মালিকপক্ষের প্রতিনিধির নাম প্রস্তাব করায় প্রতিবাদ জানায় শ্রমিকরা। এ নিয়ে দ্বন্দ্বের জেরে সভা প্রত্যাখ্যান করে কর্মবিরতির ঘোষণা দেয় শ্রমিক পক্ষ।
/এএন